বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেলেন প্রবাসী সাইদুর

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৪:২২ এএম
বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেলেন প্রবাসী সাইদুর

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য নজির স্থাপন করেছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বমানে সপ্তম স্থান লাভ করেছেন। এর আগে স্কলারজিপিএস ২০২৫-এ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বিশ্বসেরা হিসেবে শীর্ষস্থান দখল করেছিলেন এই বুয়েট প্রাক্তন শিক্ষার্থী।

গুগল স্কলারের তথ্যমতে, তার গবেষণাপত্রের সাইটেশন ৮৬ হাজার ছাড়িয়েছে এবং এইচ-ইনডেক্স ১৪৫। গত বছর সানওয়ে ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কার এবং শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকৃতি অর্জন করেন তিনি। এছাড়া বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানীর একজন হিসেবে ‘ওবাদা পুরস্কার ২০২৫’-এ সম্মানিত হন তিনি। নিজ ব্যয়ে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি খরচ করে তিনি সানওয়ে ইউনিভার্সিটিতে একটি আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন, যেখানে জ্বালানি প্রযুক্তি ও বিশুদ্ধ পানি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছে।

জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার তাকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে ঘোষণা করে। অধ্যাপক ড. সাইদুর রহমান জানান, এই সাফল্য তার একার নয়; শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী ও অর্থায়নকারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন নতুন অর্জনের মাধ্যমে দেশকে গৌরবান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহের এই কৃতি সন্তান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...