বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ: ইরানে উত্তেজনা ও বাংলাদেশের কৌশল
বিশ্ব রাজনীতিতে এক দশক পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতার খবরে আলোচনা তুঙ্গে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বিক্ষোভকারীদের উদ্দেশে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্রের কারণে এই অস্থিরতা সৃষ্টি হলেও তা ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বড় বিপদে’ আছে বলে মন্তব্য করেছেন এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দেওয়ার কথাও শোনাচ্ছেন।

এদিকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর বৈঠকের পর পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের রাশিয়ার বিরুদ্ধে ‘রাশিয়ান স্যাংশনস বিল’ ও ৫০০ শতাংশ শুল্কের হুমকি ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ: ইরানে উত্তেজনা ও বাংলাদেশের কৌশল
বিশ্ব রাজনীতিতে এক দশক পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতার খবরে আলোচনা তুঙ্গে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বিক্ষোভকারীদের উদ্দেশে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্রের কারণে এই অস্থিরতা সৃষ্টি হলেও তা ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বড় বিপদে’ আছে বলে মন্তব্য করেছেন এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দেওয়ার কথাও শোনাচ্ছেন।

এদিকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর বৈঠকের পর পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের রাশিয়ার বিরুদ্ধে ‘রাশিয়ান স্যাংশনস বিল’ ও ৫০০ শতাংশ শুল্কের হুমকি ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…