ঢাকা-ইসলামাবাদের সামরিক আলোচনা ও ইরানে উত্তেজনা
নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলেছে। দুই দেশের বিমান বাহিনী প্রধান—বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু—এর মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই বৈঠকে বাংলাদেশের কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তির কথা আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা রাষ্ট্রীয় নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা করে জানিয়েছে, এটি যেন কেউ অতিক্রম করতে না পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মদদে ভেনেজুয়েলা-ধাঁচের একটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছেন।

আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামক এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভারতসহ রাশিয়ান তেল নির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ঢাকা-ইসলামাবাদের সামরিক আলোচনা ও ইরানে উত্তেজনা
নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলেছে। দুই দেশের বিমান বাহিনী প্রধান—বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু—এর মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই বৈঠকে বাংলাদেশের কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তির কথা আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা রাষ্ট্রীয় নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা করে জানিয়েছে, এটি যেন কেউ অতিক্রম করতে না পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মদদে ভেনেজুয়েলা-ধাঁচের একটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছেন।

আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামক এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভারতসহ রাশিয়ান তেল নির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…