তেহরানে ফের উত্তাল বিক্ষোভ, স্লোগান আমার জীবন শুধু ইরানের জন্য

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১২:০৫ এএম
তেহরানে ফের উত্তাল বিক্ষোভ, স্লোগান আমার জীবন শুধু ইরানের জন্য

টানা দুই দিন ধরে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার রাত থেকে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন এলাকার সড়কে আবারও বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছেন। ইরানের বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে, যা সরকারের বিরুদ্ধে জনমনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের হেরাভি এবং চিতগারের মতো এলাকায় শত শত মানুষ একত্রিত হয়েছেন। বিক্ষোভকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতায় স্লোগান দেওয়ার পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়— আমার জীবন ইরানের জন্য’ বলে সোচ্চার হয়েছেন। এর মাধ্যমে তারা বিদেশি সংঘাতে সরকারের জড়িত থাকার বিরোধিতা করেছেন।

এদিকে, ইরান সরকার ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে বিপুল অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে। তবে দেশটির সাধারণ মানুষ মনে করেন, অভ্যন্তরীণ অর্থনীতির চরম সংকটের মধ্যে এই অর্থ বিদেশে ব্যয় না করে নিজেদের উন্নয়নে খরচ করা উচিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...