ইরানে সংঘাত, বাংলাদেশের যুদ্ধবিমান ও ট্রাম্পের নতুন হুমকি

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১০:২৫ পিএম
ইরানে সংঘাত, বাংলাদেশের যুদ্ধবিমান ও ট্রাম্পের নতুন হুমকি

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে নানা উত্তেজনা ও কূটনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরানে চলমান বিক্ষোভ ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই দেশটির ওপর সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের বৈঠকে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা তাদের কাছে ‘রেড লাইন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মদদে ভেনেজুয়েলা-ধাঁচের একটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে তিনি ইরানে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।

অন্যদিকে, প্রতিরক্ষা খাতে সহযোগিতার লক্ষ্যে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই আলোচনার ধারাবাহিকতায় ঢাকার কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি চূড়ান্ত হতে পারে।

অর্থনৈতিক ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি না বন্ধ করলে ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামক এই আইন ভারতের মতো দেশগুলোর জন্য নতুন কূটনৈতিক চাপ তৈরি করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...