তেহরানকে অস্থিত করতে ষড়যন্ত্র ব্যর্থ, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
লেবাননের রাজধানী বৈরুতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সাম্প্রতিক অস্থিরতা তৈরির পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় ভেনেজুয়েলার আদলে ইরানকে অস্থিত করার ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি ইসরায়েলি কর্তৃপক্ষও এই হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান।
লেবানিজ টেলিভিশন চ্যানেল আলমানারকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো ১২ দিনের যুদ্ধের সময় শত্রুপক্ষ আশা করেছিল মাত্র তিন দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের প্রতিরোধের কাছে সেই পরিকল্পনা ধরাশায়ী হয়। এছাড়াও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েল স্বপ্নের তীব্র সমালোচনা করেন এবং বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে হুমকি দিলেও লেবানন ও ইরান শক্ত হাতে এর মোকাবিলা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, নানা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত। তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি মর্যাদাপূর্ণ চুক্তির জন্য তেহরান প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তারা এখনও সন্দেহ পোষণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তেহরানকে অস্থিত করতে ষড়যন্ত্র ব্যর্থ, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
লেবাননের রাজধানী বৈরুতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সাম্প্রতিক অস্থিরতা তৈরির পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় ভেনেজুয়েলার আদলে ইরানকে অস্থিত করার ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি ইসরায়েলি কর্তৃপক্ষও এই হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান।
লেবানিজ টেলিভিশন চ্যানেল আলমানারকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো ১২ দিনের যুদ্ধের সময় শত্রুপক্ষ আশা করেছিল মাত্র তিন দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের প্রতিরোধের কাছে সেই পরিকল্পনা ধরাশায়ী হয়। এছাড়াও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েল স্বপ্নের তীব্র সমালোচনা করেন এবং বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে হুমকি দিলেও লেবানন ও ইরান শক্ত হাতে এর মোকাবিলা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, নানা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত। তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি মর্যাদাপূর্ণ চুক্তির জন্য তেহরান প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তারা এখনও সন্দেহ পোষণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…