আরব সাগরে মহড়া, সফল মানবহীন জাহাজ ও মিসাইল পরীক্ষা পাকিস্তানের

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৭:০৭ পিএম
আরব সাগরে মহড়া, সফল মানবহীন জাহাজ ও মিসাইল পরীক্ষা পাকিস্তানের

উত্তর আরব সাগরে বৃহৎ নৌ-মহড়া পরিচালনা করে তাদের অপারেশনাল সক্ষমতার পরিচয় দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। এই মহড়ায় আধুনিক যুদ্ধ কৌশলের অংশ হিসেবে একটি মানবহীন নৌযান এবং উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এলওয়াই-৮০ (LY-80) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং এই মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ ছিল। ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে নিক্ষেপ করা এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। পরিবর্তিত যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্যই এমন ব্যাপক মহড়ার আয়োজন করা হয়।

পাশাপাশি, একটি আনম্যানড সারফেস ভ্যাসেল (USV) বা মানবহীন জাহাজের সমুদ্র পরীক্ষাও সফল হয়েছে। উচ্চ গতি, স্থায়িত্ব এবং কঠিন আবহাওয়ায় কার্যকর থাকার ক্ষমতা রয়েছে এমন এই নৌযানটি কম ঝুঁকিতে বড় ধরনের সামরিক সাফল্য এনে দিতে সক্ষম। স্বায়ত্তশাসিত যুদ্ধ সক্ষমতা বাড়াতে এই প্রযুক্তি পাকিস্তান নৌবাহিনীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...