বিজেপির বিরুদ্ধে ওয়াইসি, হিজাবি নারী হবেন ভারতের প্রধানমন্ত্রী
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি ঘোষণা দিয়েছেন যে, ভবিষ্যতে একজন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের সোলাপুরে নির্বাচনী প্রচারণাকালে শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ওয়াইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বিজেপি তার বিরুদ্ধে তীব্র সমালোচনা তুলেছে।
হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি অভিযোগ করেন, বিজেপি সরকার মুসলিম নারীদের ওপর নির্যাতন চালিয়ে হিজাব পরতে বাধা দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং নারী ক্ষমতায়নের বক্তব্যের সমালোচনা করে বলেন, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান হিজাব পরা কোনো নারীকেও মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয়। তার দৃঢ় বিশ্বাস, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়ে একদিন একজন হিজাবি নারী দেশের সর্বোচ্চ পদে বসবেন।

ওয়াইসির এই মন্তব্য নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা দেখা দিয়েছে। দলটির একাংশ এটিকে শুধুমাত্র ভোট আদায়ের কৌশল বলে মনে করলেও, অনেকে একে ‘গাজাওয়াতুল হিন্দ’-এর প্রাথমিক রূপ হিসেবে দেখছেন। ওয়াইসি স্পষ্ট করে জানিয়েছেন, ভারত পাকিস্তান নয় এবং এখানে বিজেপির ঘৃণার রাজনীতি বেশিদিন টিকতে পারবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিজেপির বিরুদ্ধে ওয়াইসি, হিজাবি নারী হবেন ভারতের প্রধানমন্ত্রী
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি ঘোষণা দিয়েছেন যে, ভবিষ্যতে একজন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের সোলাপুরে নির্বাচনী প্রচারণাকালে শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ওয়াইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বিজেপি তার বিরুদ্ধে তীব্র সমালোচনা তুলেছে।
হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি অভিযোগ করেন, বিজেপি সরকার মুসলিম নারীদের ওপর নির্যাতন চালিয়ে হিজাব পরতে বাধা দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং নারী ক্ষমতায়নের বক্তব্যের সমালোচনা করে বলেন, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান হিজাব পরা কোনো নারীকেও মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয়। তার দৃঢ় বিশ্বাস, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়ে একদিন একজন হিজাবি নারী দেশের সর্বোচ্চ পদে বসবেন।

ওয়াইসির এই মন্তব্য নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা দেখা দিয়েছে। দলটির একাংশ এটিকে শুধুমাত্র ভোট আদায়ের কৌশল বলে মনে করলেও, অনেকে একে ‘গাজাওয়াতুল হিন্দ’-এর প্রাথমিক রূপ হিসেবে দেখছেন। ওয়াইসি স্পষ্ট করে জানিয়েছেন, ভারত পাকিস্তান নয় এবং এখানে বিজেপির ঘৃণার রাজনীতি বেশিদিন টিকতে পারবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…