ভর্তিতে মুসলিম সংখ্যাধিক্য, বাতিল জম্মুর মেডিকেল কলেজের স্বীকৃতি
জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের এমবিবিএস কোর্স পরিচালনার অনুমতি বাতিল করেছে ভারতের জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)। অবশ্য এই সিদ্ধান্তের পেছনে প্রতিষ্ঠানটিতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়াকেই প্রধান কারণ হিসেবে দাবি করা হচ্ছে, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
জানা গেছে, ওই কলেজের প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ জনই মুসলিম সম্প্রদায়ের। এর প্রেক্ষিতে ‘শ্রী মাতা বৈষ্ণোদেবী সংগ্রাম সমিতি’ নামে আরএসএস ও বিজেপি-ঘনিষ্ঠ প্রায় ৬০টি সংগঠন মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামে। এরপরই অবশ্য অবকাঠামো, শিক্ষক ও ক্লিনিক্যাল সুবিধার ঘাটতির অজুহাত দেখিয়ে কোর্সটির স্বীকৃতি বাতিল করা হয়। এ বিষয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ঘাটতি থাকলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবার কাছে জবাব চাওয়া উচিত যে, এনএমসি পরিদর্শনে তারা কেন পাস করতে পারলেন না।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যেন কোনো প্রকার শিক্ষাজীবনে ব্যাঘাত না ঘটে, সে জন্য তাদের নিজ এলাকার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মন্তব্য করেন, সারা দেশে মানুষ একটি মেডিকেল কলেজ পাওয়ার জন্য লড়াই করে, কিন্তু এখানে যা পাওয়া গেছে তা বন্ধ করার জন্য আন্দোলন করা সত্যিই দুর্ভাগ্যজনক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভর্তিতে মুসলিম সংখ্যাধিক্য, বাতিল জম্মুর মেডিকেল কলেজের স্বীকৃতি
জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের এমবিবিএস কোর্স পরিচালনার অনুমতি বাতিল করেছে ভারতের জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)। অবশ্য এই সিদ্ধান্তের পেছনে প্রতিষ্ঠানটিতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়াকেই প্রধান কারণ হিসেবে দাবি করা হচ্ছে, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
জানা গেছে, ওই কলেজের প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ জনই মুসলিম সম্প্রদায়ের। এর প্রেক্ষিতে ‘শ্রী মাতা বৈষ্ণোদেবী সংগ্রাম সমিতি’ নামে আরএসএস ও বিজেপি-ঘনিষ্ঠ প্রায় ৬০টি সংগঠন মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামে। এরপরই অবশ্য অবকাঠামো, শিক্ষক ও ক্লিনিক্যাল সুবিধার ঘাটতির অজুহাত দেখিয়ে কোর্সটির স্বীকৃতি বাতিল করা হয়। এ বিষয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ঘাটতি থাকলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবার কাছে জবাব চাওয়া উচিত যে, এনএমসি পরিদর্শনে তারা কেন পাস করতে পারলেন না।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যেন কোনো প্রকার শিক্ষাজীবনে ব্যাঘাত না ঘটে, সে জন্য তাদের নিজ এলাকার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মন্তব্য করেন, সারা দেশে মানুষ একটি মেডিকেল কলেজ পাওয়ার জন্য লড়াই করে, কিন্তু এখানে যা পাওয়া গেছে তা বন্ধ করার জন্য আন্দোলন করা সত্যিই দুর্ভাগ্যজনক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…