ইরানের বিক্ষোভে ট্রাম্পের হুমকি, গুলি চাললে পাল্টা হামলা

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:১৯ পিএম
ইরানের বিক্ষোভে ট্রাম্পের হুমকি, গুলি চাললে পাল্টা হামলা

ইরানে চলমান গণবিক্ষোভের কারণে দেশটি এখন গুরুতর সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে তিনি ইরানি শাসকদের উদ্দেশ্যে সামরিক পদক্ষেপের কঠোর হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরানের সাধারণ মানুষ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবতে পারেনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানি নেতারা যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো শুরু করেন, তবে আমেরিকাও পাল্টা ব্যবস্থা হিসেবে গুলি চালাবে। অতীতের মতো আবারও জনগণ হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে।

এই হুঁশিয়ারির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মানে এই নয় যে তাদের সেনাবাহিনী ইরানের মাটিতে নামবে। তবে ইরানের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থানে তারা কঠোর আঘাত হানবে, যা তেহরানের জন্য বিশাল ক্ষতির কারণ হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...