যুক্তরাষ্ট্র-ইসরাইল মিলে ইরানের আন্দোলনে নাশকতা: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, ইরানের সাধারণ মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভকে হিংসাত্মক রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরাসরি হস্তক্ষেপ করছে। শুক্রবার (৯ জানুয়ারি) লেবানন সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
গত ২৮ ডিসেম্বর চরম মূল্যস্ফীতি ও মুদ্রার পতনের প্রতিবাদে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে তা দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। মার্কিন সাময়িকী টাইমসের বরাত দিয়ে জানা যায়, গত ১৩ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকাশ্যে বিক্ষোভ উসকে দেওয়ার কথা স্বীকার করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন হলে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তবে আরাগচি মনে করেন, অতীতে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালানোর সাহস পাবে না।
বৈরুত থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দেশ পুরোপুরি প্রস্তুত এবং জনগণের মনোবল অটুট রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইসরাইল মিলে ইরানের আন্দোলনে নাশকতা: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, ইরানের সাধারণ মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভকে হিংসাত্মক রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরাসরি হস্তক্ষেপ করছে। শুক্রবার (৯ জানুয়ারি) লেবানন সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
গত ২৮ ডিসেম্বর চরম মূল্যস্ফীতি ও মুদ্রার পতনের প্রতিবাদে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে তা দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। মার্কিন সাময়িকী টাইমসের বরাত দিয়ে জানা যায়, গত ১৩ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকাশ্যে বিক্ষোভ উসকে দেওয়ার কথা স্বীকার করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন হলে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তবে আরাগচি মনে করেন, অতীতে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালানোর সাহস পাবে না।
বৈরুত থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দেশ পুরোপুরি প্রস্তুত এবং জনগণের মনোবল অটুট রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…