কারচুপিতেই হারতে হয়েছিল ২০২০ সালে: দাবি ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কারণে তিনি জয়ের কৃতিত্ব থেকে বঞ্চিত হয়েছেন। গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণরায়ের সিদ্ধান্তকে তিনি সব সময় সম্মান জানান, তবে মার্কিন নির্বাচন ব্যবস্থায় ব্যাপক কারচুপি ও প্রতারণার ঘটনা ঘটে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটরা প্রতারণা ছাড়া কোনো নির্বাচনে জয়লাভ করতে পারে না। তিনি দাবি করেন, ২০২০ সালে তিনি এত বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন যে ভোট ডাকাতি করেও তার জয় ঠেকানো যায়নি। এমনকি তিনি দাবি করেন, তিনি মোট তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন। ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীর ঠিক পরের দিন এসব মন্তব্য করেন তিনি, যা ২০২০ সালের নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্ককে আবারও জোরদার করলো।

আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আশঙ্কা করছেন, ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়লাভ করলে তাকে তৃতীয়বারের মতো অভিশংসিত করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, নির্বাচনী প্রক্রিয়া বাতিল করার পক্ষপাতী তিনি নন, কারণ এতে তাকে স্বৈরশাসক হিসেবে দেখা হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারচুপিতেই হারতে হয়েছিল ২০২০ সালে: দাবি ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কারণে তিনি জয়ের কৃতিত্ব থেকে বঞ্চিত হয়েছেন। গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণরায়ের সিদ্ধান্তকে তিনি সব সময় সম্মান জানান, তবে মার্কিন নির্বাচন ব্যবস্থায় ব্যাপক কারচুপি ও প্রতারণার ঘটনা ঘটে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটরা প্রতারণা ছাড়া কোনো নির্বাচনে জয়লাভ করতে পারে না। তিনি দাবি করেন, ২০২০ সালে তিনি এত বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন যে ভোট ডাকাতি করেও তার জয় ঠেকানো যায়নি। এমনকি তিনি দাবি করেন, তিনি মোট তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন। ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীর ঠিক পরের দিন এসব মন্তব্য করেন তিনি, যা ২০২০ সালের নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্ককে আবারও জোরদার করলো।

আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আশঙ্কা করছেন, ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়লাভ করলে তাকে তৃতীয়বারের মতো অভিশংসিত করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, নির্বাচনী প্রক্রিয়া বাতিল করার পক্ষপাতী তিনি নন, কারণ এতে তাকে স্বৈরশাসক হিসেবে দেখা হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…