প্রতারণা ছাড়া ডেমোক্র্যাটরা ভোটে জিততে পারে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নির্বাচনের ফলাফলকে সর্বদা সম্মান জানান। তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, মার্কিন নির্বাচন ব্যবস্থায় প্রায়ই কারচুপি ও প্রতারণার আশ্রয় নেওয়া হয়। গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটরা প্রতারণা ছাড়া ভোটে জয়লাভ করতে পারে না। ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীর পরদিন এই মন্তব্য করেন তিনি।
২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তার সমর্থকরা যে আন্দোলন করেছিল, সে বিষয়ে তিনি এখনো অনড়। ট্রাম্প দাবি করেছেন, তিনি আসলে তিনবার নির্বাচনে জিতেছেন। তার মতে, ২০২০ সালে তিনি অসাধারণ ফলাফল করেছিলেন কিন্তু কারচুপির কারণে সেই কৃতিত্ব তিনি পাননি। কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে তিনি তৃতীয়বার অভিশংসিত হতে পারেন।

নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করার পক্ষে মত দেননি ট্রাম্প। তিনি বলেছেন, এটি করলে তাকে স্বৈরশাসক ভাবা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জয় পাওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও বিশেষজ্ঞরা ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবুও ট্রাম্প ও তার অনুসারীরা ডাকযোগে ব্যালট এবং ভোটার আইনের অপব্যবহারের অভিযোগ অব্যাহত রেখেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্রতারণা ছাড়া ডেমোক্র্যাটরা ভোটে জিততে পারে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নির্বাচনের ফলাফলকে সর্বদা সম্মান জানান। তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, মার্কিন নির্বাচন ব্যবস্থায় প্রায়ই কারচুপি ও প্রতারণার আশ্রয় নেওয়া হয়। গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটরা প্রতারণা ছাড়া ভোটে জয়লাভ করতে পারে না। ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীর পরদিন এই মন্তব্য করেন তিনি।
২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তার সমর্থকরা যে আন্দোলন করেছিল, সে বিষয়ে তিনি এখনো অনড়। ট্রাম্প দাবি করেছেন, তিনি আসলে তিনবার নির্বাচনে জিতেছেন। তার মতে, ২০২০ সালে তিনি অসাধারণ ফলাফল করেছিলেন কিন্তু কারচুপির কারণে সেই কৃতিত্ব তিনি পাননি। কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে তিনি তৃতীয়বার অভিশংসিত হতে পারেন।

নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করার পক্ষে মত দেননি ট্রাম্প। তিনি বলেছেন, এটি করলে তাকে স্বৈরশাসক ভাবা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জয় পাওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও বিশেষজ্ঞরা ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবুও ট্রাম্প ও তার অনুসারীরা ডাকযোগে ব্যালট এবং ভোটার আইনের অপব্যবহারের অভিযোগ অব্যাহত রেখেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…