জাতিসংঘের দুঃবার্তা: কমছে বিশ্ব অর্থনীতির গতি, প্রবৃদ্ধি ২.৭ শতাংশ

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ২:০৬ পিএম
জাতিসংঘের দুঃবার্তা: কমছে বিশ্ব অর্থনীতির গতি, প্রবৃদ্ধি ২.৭ শতাংশ

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তার মধ্যে জাতিসংঘ চলতি বছরের জন্য বৈশ্বিক অর্থনীতিতে ২.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সামষ্টিক অর্থনীতির অস্থিরতার কারণে এই প্রবৃদ্ধির হার গত বছরের তুলনায় কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্যমতে, ২০২৭ সাল নাগাদ এই প্রবৃদ্ধি সামান্য বেড়ে ২.৯ শতাংশে দাঁড়াতে পারে, যা কোভিড-পূর্ববর্তী গড় হার ৩.২ শতাংশের চেয়ে অনেক নিচে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক, ভূ-রাজনৈতিক এবং প্রযুক্তিগত টানাপোড়েন বিশ্বব্যবস্থার গঠন বদলে দিচ্ছে, যা অনিশ্চয়তা ও সামাজিক ঝুঁকি বাড়িয়ে তুলছে। তবে ভোক্তাদের ব্যয় ক্ষমতা বজায় থাকা এবং মূল্যস্ফীতি হ্রাসের কারণে বিশ্ব অর্থনীতি এখনও প্রত্যাশা অনুযায়ী স্থিতিস্থাপক রয়েছে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস’ প্রতিবেদনে ইউরোপ, জাপান ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মোটামুটি স্থিতিশীলতা দেখা গেলেও কাঠামোগত দুর্বলতাগুলো এখনও দূর হয়নি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি বছর ২ শতাংশ এবং ২০২৭ সালে ২.২ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৫ সালের ১.৯ শতাংশ প্রবৃদ্ধির আনুমানিক হারের চেয়ে কিছুটা ভালো। অপরদিকে, জাপানের প্রবৃদ্ধি চলতি বছর ০.৯ শতাংশ থেকে ২০২৭ সালে দাঁড়াতে পারে ১ শতাংশে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাবে জাপানি গাড়ি রপ্তানিতে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...