ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব থেকে সংঘাতের ইতিহাস

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১:৫৪ পিএম
ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব থেকে সংঘাতের ইতিহাস

বিগত পাঁচ দশকে ইরানের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস একের পর এক বড় আন্দোলনের সাক্ষী হয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পূর্বে রাজনৈতিক স্বাধীনতার দাবিতে শিক্ষার্থী ও শ্রমিকরা রাজপথে নামেন। এই আন্দোলনের চাপে পড়ে গুরুতর অসুস্থ শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। পরে ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং কঠোর শিয়া ধর্মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়, যা হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়।

১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ ও কঠোর দমনপীড়নের কারণে বিক্ষোভ কিছুটা স্তিমিত থাকলেও পরবর্তীতে তা আবার শুরু হয়। ‘চেইন মার্ডার’ বা ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলনে নামে, নিরাপত্তা বাহিনীর হামলায় পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। ওই সময় অন্তত তিনজন নিহত হন এবং প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়।

সবশেষে, ২০০৯ সালের গ্রীষ্মকালে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় ধরনের আন্দোলন দেখা দেয়। সংস্কারপন্থিরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয় কারচুপির মাধ্যমে হয়েছে বলে অভিযোগ তোলেন এবং তীব্র বিক্ষোভ করেন। দীর্ঘ এই সময়ধুরে বিভিন্ন সময়ে সংঘটিত এসব আন্দোলন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে নিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...