ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব থেকে নির্বাচনী বিক্ষোভের ইতিহাস
গত পাঁচ দশক ধরে একের পর এক বড় আন্দোলনের মুখে পড়তে হয়েছে ইরানকে, যা দেশটির রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই বিক্ষোভগুলো দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে রাজনৈতিক স্বাধীনতার দাবিতে শিক্ষার্থী ও তেলশ্রমিকরা রাজপথে নামেন। এই আন্দোলনের চাপে মারাত্মক অসুস্থ স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগে বাধ্য হন। ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হলে কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, যা হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ ও কঠোর দমনপীড়নের কারণে বহু বছর বিক্ষোভ স্তিমিত থাকে।

১৯৯৯ সালে ‘চেইন মার্ডার’ নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তেহরান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। নিরাপত্তা বাহিনীর ক্যাম্পাস অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে অন্তত তিনজন নিহত ও প্রায় ১ হাজার ২০০ জনকে আটক করা হয়। এরপর ২০০৯ সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভে নামে সংস্কারপন্থি বিরোধীরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব থেকে নির্বাচনী বিক্ষোভের ইতিহাস
গত পাঁচ দশক ধরে একের পর এক বড় আন্দোলনের মুখে পড়তে হয়েছে ইরানকে, যা দেশটির রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই বিক্ষোভগুলো দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে রাজনৈতিক স্বাধীনতার দাবিতে শিক্ষার্থী ও তেলশ্রমিকরা রাজপথে নামেন। এই আন্দোলনের চাপে মারাত্মক অসুস্থ স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগে বাধ্য হন। ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হলে কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, যা হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ ও কঠোর দমনপীড়নের কারণে বহু বছর বিক্ষোভ স্তিমিত থাকে।

১৯৯৯ সালে ‘চেইন মার্ডার’ নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তেহরান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। নিরাপত্তা বাহিনীর ক্যাম্পাস অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে অন্তত তিনজন নিহত ও প্রায় ১ হাজার ২০০ জনকে আটক করা হয়। এরপর ২০০৯ সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভে নামে সংস্কারপন্থি বিরোধীরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…