বিজ্ঞাপন

ভিক্টোরিয়ার দাবানলে পুড়ছে শতাধিক বাড়ি, বিদ্যুৎহীন হাজার হাজার ঘর

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১:৩১ পিএম
ভিক্টোরিয়ার দাবানলে পুড়ছে শতাধিক বাড়ি, বিদ্যুৎহীন হাজার হাজার ঘর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাসভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই দুর্যোগের কারণে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে ওই অঞ্চলে ১০টিরও বেশি বড় আগুনের লেলিহান শিখা সক্রিয় রয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছেন।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বিশেষ করে ভিক্টোরিয়ায় অস্ট্রেলিয়া বর্তমানে চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির মুখোমুখি। রাজ্যের একটি বড় অংশকে ইতিমধ্যে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি এই সঙ্কটের মুহূর্তে আঞ্চলিক বাসিন্দাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যের বেশ কিছু পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এছাড়া প্রতিবেশী নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...