বিজ্ঞাপন

শাহের পতন থেকে নির্বাচন কেলেঙ্কারি: ইরানে ৫০ বছরের আন্দোলন

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১:২৭ পিএম
শাহের পতন থেকে নির্বাচন কেলেঙ্কারি: ইরানে ৫০ বছরের আন্দোলন

গত পাঁচ দশক ধরে ইরানের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস একের পর এক বড় বিক্ষোভের সাক্ষী হয়েছে, যা দেশটির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান থেকে শুরু করে নির্বাচনী প্রতারণার প্রতিবাদ—বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ইরানিরা রাজপথে নেমে এসেছে এবং তাদের এই সংগ্রাম দেশটির রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পূর্বে শিক্ষার্থী ও তেলশ্রমিকরা রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নামে। এই চাপের মুখে গুরুতর অসুস্থ তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে কঠোর শিয়া ধর্মভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়, যারা হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ ও কঠোর দমননীতির কারণে দীর্ঘদিন বড় কোনো বিক্ষোভ দেখা যায়নি।

বিজ্ঞাপন

দশক শেষে ‘চেইন মার্ডার’ বা ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অভিযানে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন আটক হন। পরবর্তীতে ২০০৯ সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সংস্কারপন্থি বিরোধীরা ফের বিক্ষোভে নামে। এসব ঘটনা ইরানের চলমান রাজনৈতিক সংঘাতের ধারাবাহিকতাকে তুলে ধরে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...