বিজ্ঞাপন

ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব, দমন ও আন্দোলনের রক্তক্ষয়ী পথ

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১:১৬ পিএম
ইরানের অর্ধশতাব্দী: বিপ্লব, দমন ও আন্দোলনের রক্তক্ষয়ী পথ

গত ৫০ বছর ধরে ইরান একের পর এক বড় রাজনৈতিক ও সামাজিক সংঘাতের মধ্য দিয়ে গেছে, যা দেশটির ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইসলামি প্রজাতন্ত্রের পত্তন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, বিভিন্ন শ্রেণির মানুষের আন্দোলন ইরানের রাজনীতির গতিপথ বদলে দিয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পূর্বে রাজনৈতিক স্বাধীনতার দাবিতে শিক্ষার্থী ও তেলশ্রমিকরা রাস্তায় নামে। এই আন্দোলনের চাপে পড়ে গুরুতর অসুস্থ তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং একটি কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নতুন সরকার হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয় এবং ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ ও কঠোর দমন-পীড়নের কারণে বিক্ষোভের ধারা স্তিমিত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

‘চেইন মার্ডার’ বা ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯৯৯ সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হলে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন গ্রেফতার হন। এরপর ২০০৯ সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তুলে সংস্কারপন্থি বিরোধীরা আবারও রাজপথে নেমে আসে, যা ইরানের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...