ইরানে ফিরছেন রেজা পাহলভি, ধর্মঘট ও নগরদখলের ডাক
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন এবং চলমান আন্দোলনকে আরও জোরদার করতে সর্বাত্মক কর্মসূচির ডাক দিয়েছেন। শনিবার তিনি বিক্ষোভকারীদের আগামী দুই রাত অবিরাম রাজপথে থাকার পাশাপাশি বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখলে নেওয়ার নির্দেশ দেন। একই সাথে অর্থনীতিতে চাপ সৃষ্টির জন্য দেশব্যাপী জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের ধর্মঘটে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে রেজা পাহলভি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার লাখো মানুষের রাজপথে নামা বর্তমান শাসকগোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা ফুটিয়ে তুলেছে। তার পরামর্শ, প্রতীকী আন্দোলন নয়, বরং এখন প্রকৃত ক্ষমতা দখলের লক্ষ্যে কাজ করতে হবে। তিনি শনিবার ও রোববার সন্ধ্যা ৬টার পর জাতীয় পতাকা ও প্রতীক বহন করে নগরকেন্দ্রের দিকে অগ্রসর হতে এবং দীর্ঘক্ষণ অবস্থানের জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে বলেছেন। পাশাপাশি তিনি দমনযন্ত্রকে অচল করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নির্বাসিত এই যুবরাজ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইরানে ফেরার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন এবং ‘জাতীয় বিপ্লবের বিজয়’ ঘোষণার মুহূর্তে ইরানি জনগণের পাশে থাকবেন। তার বিশ্বাস, শাসন ব্যবস্থার আর্থিক ভিত্তি ধ্বংস করা হলে দমন-পীড়ন বন্ধ করা সম্ভব হবে এবং সেই বিজয়ী মুহূর্তটি আর বেশি দূরে নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে ফিরছেন রেজা পাহলভি, ধর্মঘট ও নগরদখলের ডাক
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন এবং চলমান আন্দোলনকে আরও জোরদার করতে সর্বাত্মক কর্মসূচির ডাক দিয়েছেন। শনিবার তিনি বিক্ষোভকারীদের আগামী দুই রাত অবিরাম রাজপথে থাকার পাশাপাশি বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখলে নেওয়ার নির্দেশ দেন। একই সাথে অর্থনীতিতে চাপ সৃষ্টির জন্য দেশব্যাপী জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের ধর্মঘটে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে রেজা পাহলভি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার লাখো মানুষের রাজপথে নামা বর্তমান শাসকগোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা ফুটিয়ে তুলেছে। তার পরামর্শ, প্রতীকী আন্দোলন নয়, বরং এখন প্রকৃত ক্ষমতা দখলের লক্ষ্যে কাজ করতে হবে। তিনি শনিবার ও রোববার সন্ধ্যা ৬টার পর জাতীয় পতাকা ও প্রতীক বহন করে নগরকেন্দ্রের দিকে অগ্রসর হতে এবং দীর্ঘক্ষণ অবস্থানের জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে বলেছেন। পাশাপাশি তিনি দমনযন্ত্রকে অচল করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নির্বাসিত এই যুবরাজ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইরানে ফেরার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন এবং ‘জাতীয় বিপ্লবের বিজয়’ ঘোষণার মুহূর্তে ইরানি জনগণের পাশে থাকবেন। তার বিশ্বাস, শাসন ব্যবস্থার আর্থিক ভিত্তি ধ্বংস করা হলে দমন-পীড়ন বন্ধ করা সম্ভব হবে এবং সেই বিজয়ী মুহূর্তটি আর বেশি দূরে নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…