জনসমর্থনের টনিকে সংসদ ভাঙতে চান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১১:৫০ এএম
জনসমর্থনের টনিকে সংসদ ভাঙতে চান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন। শনিবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকাইচির জনপ্রিয়তা বেড়েছে এবং বর্তমানে তার মন্ত্রিসভার প্রতি জনসমর্থন দাঁড়িয়েছে প্রায় ৭০ শতাংশে। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে তার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় উচ্চাভিলাষী নীতিমালা বাস্তবায়নে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে সরকারকে। ইয়োমিউরি শিমবুনের খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সবচেয়ে বেশি।

সরকারের অভ্যন্তরীণ একটি শক্তিশালী মতামত হলো, জনসমর্থন হ্রাস পাওয়ার আগেই সংসদ বিলুপ্ত করে নির্বাচনে যাওয়া উচিত। মাইনিচি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংসদে বেশি আসন নিশ্চিত করে সরকারের ক্ষমতার ভিত্তি আরও মজবুত করতেই এই কৌশল নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...