বিজ্ঞাপন

মার্কিন আগ্রাসনের জবাবে কূটনীতিই ভেনেজুয়েলার পথ বেছে নিলেন রদ্রিগেজ

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১১:৩৩ এএম
মার্কিন আগ্রাসনের জবাবে কূটনীতিই ভেনেজুয়েলার পথ বেছে নিলেন রদ্রিগেজ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘আগ্রাসনের’ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ভেনেজুয়েলা শুধুমাত্র কূটনৈতিক পথেই হাঁটবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একইসঙ্গে ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনর্বহালের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনীর দ্বারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনাকে ভেনেজুয়েলার নতুন নেত্রী ‘গুরুতর ও অপরাধমূলক হামলা’ বলে অভিহিত করেছেন। ব্রাজিল, কলম্বিয়া এবং স্পেনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি জোর দিয়ে বলেছেন, এই সংকট সমাধানে কূটনীতির পথ ছাড়া অন্য কোনো পথ তারা বেছে নেবেন না।

বিজ্ঞাপন

মাদুরো দম্পতিকে নিউইয়র্কে বন্দি করার পর গত শুক্রবার রাতে দেশের হাল ধরেন ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ। এরপর ৫ জানুয়ারি, সোমবার রাজধানী কারাকাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...