মাদুরোর মতো ট্রাম্পকে আটকের পরামর্শ, যুক্তরাষ্ট্রে হামলার ডাক ইরানি নেতার
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জের ধরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করার পরামর্শ দিয়েছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে যেভাবে আচরণ করা হয়েছে, ঠিক সেভাবেই ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় বা পরবর্তীতে আটক করা উচিত।
সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের এই সদস্য মনে করেন, ট্রাম্পের অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনো অঙ্গরাজ্য বা শহরে সামরিক অভিযান, এমনকি ধ্বংসাত্মক তৎপরতাও যুক্তিসঙ্গত হতে পারে। তিনি বলেন, মার্কিনরা যেভাবে ইরানে এসে এসব কাজ করে থাকে, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধেও ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আজঘাদি ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করেন যে, ট্রাম্পকে অবশ্যই এর জন্য মূল্য দিতে হবে এবং তাকে গ্রেফতার করা হবে।

এর আগে গত ২ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তার এই মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরোর মতো ট্রাম্পকে আটকের পরামর্শ, যুক্তরাষ্ট্রে হামলার ডাক ইরানি নেতার
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জের ধরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করার পরামর্শ দিয়েছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে যেভাবে আচরণ করা হয়েছে, ঠিক সেভাবেই ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় বা পরবর্তীতে আটক করা উচিত।
সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের এই সদস্য মনে করেন, ট্রাম্পের অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনো অঙ্গরাজ্য বা শহরে সামরিক অভিযান, এমনকি ধ্বংসাত্মক তৎপরতাও যুক্তিসঙ্গত হতে পারে। তিনি বলেন, মার্কিনরা যেভাবে ইরানে এসে এসব কাজ করে থাকে, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধেও ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আজঘাদি ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করেন যে, ট্রাম্পকে অবশ্যই এর জন্য মূল্য দিতে হবে এবং তাকে গ্রেফতার করা হবে।

এর আগে গত ২ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তার এই মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…