বিজ্ঞাপন

গাজায় গণহত্যা: নেতানিয়াহুকে অপহরণের দাবি পাক মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৯:২৩ এএম
গাজায় গণহত্যা: নেতানিয়াহুকে অপহরণের দাবি পাক মন্ত্রীর

গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযান ও গণহত্যার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার জিও নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেমন অপহরণ করা হয়েছিল, মানবতার স্বার্থে যুক্তরাষ্ট্রের উচিত নেতানিয়াহুকেও একইভাবে আটক বা অপহরণ করা।

সাক্ষাৎকারে খাজা আসিফ মন্তব্য করেন, গত চার থেকে পাঁচ হাজার বছরে ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তার ইতিহাসে আর দ্বিতীয় নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তুরস্কের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর উচিত নেতানিয়াহুকে থামানো। তার ভাষ্যমতে, পাকিস্তানিরা এমন একটি দিনের জন্য প্রার্থনা করছে যেদিন এই মানবতাবিরোধী অপরাধীর বিচার হবে। এছাড়া নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে যারা তাকে সহায়তা করছে, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, দুই দেশের মধ্যে এই উত্তেজনার মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার গাজায় শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি ইসরায়েলের শত্রু ইরানের সাথে নিজেদের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ বলে জানিয়ে আসছে ইসলামাবাদ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...