সৌদি-পাক চুক্তিতে তুরস্কের আগ্রহ, বদলাতে পারে আঞ্চলিক শক্তি
মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এই তিন দেশের সম্ভাব্য জোট আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এর আওতায় এক দেশের ওপর হামলাকে অন্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তিন দেশের স্বার্থ একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়াতে এবং ন্যাটো নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে উঠতেও এই পথে হাঁটছে তুরস্ক।

আঙ্কারাভিত্তিক থিঙ্কট্যাংক টেপাভের কৌশলবিদ নিহাত আলি ওজচান মনে করেন, এই জোটে প্রতিটি দেশের রয়েছে স্বতন্ত্র শক্তি। সৌদি আরবের শক্তিশালী অর্থনীতির পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জনবল এবং তুরস্কের সামরিক অভিজ্ঞতা ও প্রতিরক্ষা শিল্প একে অপরকে পরিপূরক ভূমিকা পালন করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন নিজের ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তখন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলো নতুন করে বন্ধু ও প্রতিপক্ষ নির্ধারণে এগিয়ে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি-পাক চুক্তিতে তুরস্কের আগ্রহ, বদলাতে পারে আঞ্চলিক শক্তি
মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এই তিন দেশের সম্ভাব্য জোট আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এর আওতায় এক দেশের ওপর হামলাকে অন্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তিন দেশের স্বার্থ একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়াতে এবং ন্যাটো নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে উঠতেও এই পথে হাঁটছে তুরস্ক।

আঙ্কারাভিত্তিক থিঙ্কট্যাংক টেপাভের কৌশলবিদ নিহাত আলি ওজচান মনে করেন, এই জোটে প্রতিটি দেশের রয়েছে স্বতন্ত্র শক্তি। সৌদি আরবের শক্তিশালী অর্থনীতির পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জনবল এবং তুরস্কের সামরিক অভিজ্ঞতা ও প্রতিরক্ষা শিল্প একে অপরকে পরিপূরক ভূমিকা পালন করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন নিজের ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তখন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলো নতুন করে বন্ধু ও প্রতিপক্ষ নির্ধারণে এগিয়ে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…