ইরানে বিক্ষোভে মসজিদে আগুন, সাবেক পতাকা উত্তোলন, ট্রাম্পের হুঁশিয়ারি
গত দুই রাত ধরে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা তেহরানে একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের পতাকা উড়িয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন টানা ১৩ দিন ধরে চলছে।
স্থানীয় বাসিন্দা সাদাত আবাত ও ৬০ বছর বয়সী নারী লাদান জানিয়েছেন, তারা টানা দুই রাত রাস্তায় ছিলেন এবং সরাসরি মসজিদে আগুন দেখেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মাশহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ ও ইয়াজদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের প্রকৌশলী আমির রেজা জানান, সাধারণ পোশাকে মিলিশিয়া ও পুলিশ গুলি ছোড়লে তিনি বাসায় ফিরে যান।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণকে বিক্ষোভে না আসার আহ্বান জানানো হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, গুলিতে তাদের সন্তানের মৃত্যু হলে দায় নেওয়া হবে না। টাইম ম্যাগাজিন জানিয়েছে, গত বৃহস্পতিবার তেহরানেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। জাতিসংঘে ইরান যুক্তরাষ্ট্রকে এই সহিংসতার জন্য দায়ী করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে বিক্ষোভে মসজিদে আগুন, সাবেক পতাকা উত্তোলন, ট্রাম্পের হুঁশিয়ারি
গত দুই রাত ধরে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা তেহরানে একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের পতাকা উড়িয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন টানা ১৩ দিন ধরে চলছে।
স্থানীয় বাসিন্দা সাদাত আবাত ও ৬০ বছর বয়সী নারী লাদান জানিয়েছেন, তারা টানা দুই রাত রাস্তায় ছিলেন এবং সরাসরি মসজিদে আগুন দেখেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মাশহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ ও ইয়াজদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের প্রকৌশলী আমির রেজা জানান, সাধারণ পোশাকে মিলিশিয়া ও পুলিশ গুলি ছোড়লে তিনি বাসায় ফিরে যান।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণকে বিক্ষোভে না আসার আহ্বান জানানো হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, গুলিতে তাদের সন্তানের মৃত্যু হলে দায় নেওয়া হবে না। টাইম ম্যাগাজিন জানিয়েছে, গত বৃহস্পতিবার তেহরানেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। জাতিসংঘে ইরান যুক্তরাষ্ট্রকে এই সহিংসতার জন্য দায়ী করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…