ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হানা, আটক আরও এক তেল ট্যাংকার
ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ সৃষ্টির অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের ওপর অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ক্যারিবিয়ান সাগরে ‘ওলিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে দেশটির সামরিক বাহিনী। গত শুক্রবার মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো ধরনের অঘটন ছাড়াই তারা ওই ট্যাংকারটি জব্দ করতে সক্ষম হয়েছে।
যদিও বিবৃতিতে ট্যাংকারটি আটকের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, রাশিয়ার তেল পরিবহনের কারণে ওয়াশিংটন ওই জাহাজটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। উত্তর আটলান্টিকে রুশ পতাকাবাহী জাহাজ জব্দের পর এটিই সবশেষ পদক্ষেপ। সব মিলিয়ে ভেনেজুয়েলার সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যে এটি পঞ্চম তেলের ট্যাংকার যা মার্কিন বাহিনী আটক করল।

এর আগে গত বুধবার মার্কিন বাহিনী একে অপরের পর দুটি তেলের ট্যাংকার আটক করেছিল। এর মধ্যে ‘বেলা-১’ বা ‘মেরিনেরা’ নামে পরিচিত রুশ পতাকাবাহী জাহাজটি আটক করতে মার্কিন কোস্টগার্ডকে প্রায় দুই সপ্তাহ ধরে অবিরাম প্রচেষ্টা চালাতে হয়েছিল। ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত এসব জাহাজকে লক্ষ্য করে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হানা, আটক আরও এক তেল ট্যাংকার
ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ সৃষ্টির অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের ওপর অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ক্যারিবিয়ান সাগরে ‘ওলিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে দেশটির সামরিক বাহিনী। গত শুক্রবার মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো ধরনের অঘটন ছাড়াই তারা ওই ট্যাংকারটি জব্দ করতে সক্ষম হয়েছে।
যদিও বিবৃতিতে ট্যাংকারটি আটকের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, রাশিয়ার তেল পরিবহনের কারণে ওয়াশিংটন ওই জাহাজটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। উত্তর আটলান্টিকে রুশ পতাকাবাহী জাহাজ জব্দের পর এটিই সবশেষ পদক্ষেপ। সব মিলিয়ে ভেনেজুয়েলার সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যে এটি পঞ্চম তেলের ট্যাংকার যা মার্কিন বাহিনী আটক করল।

এর আগে গত বুধবার মার্কিন বাহিনী একে অপরের পর দুটি তেলের ট্যাংকার আটক করেছিল। এর মধ্যে ‘বেলা-১’ বা ‘মেরিনেরা’ নামে পরিচিত রুশ পতাকাবাহী জাহাজটি আটক করতে মার্কিন কোস্টগার্ডকে প্রায় দুই সপ্তাহ ধরে অবিরাম প্রচেষ্টা চালাতে হয়েছিল। ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত এসব জাহাজকে লক্ষ্য করে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…