বিক্ষোভে পিছু হটছে না ইরান, ট্রাম্পের হাত রক্তে রাঙা: খামেনি

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:৫৪ এএম
বিক্ষোভে পিছু হটছে না ইরান, ট্রাম্পের হাত রক্তে রাঙা: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, দেশজুড়ে চলা বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্পের হাত রক্তে রাঙা। সরকার বিরোধী এই আন্দোলন নিয়ে দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক রাজনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিদেশিদের পক্ষে কাজ করা কোনো ‘ভাড়াটে দালালকে’ তেহরান কোনো অবস্থাতেই সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এদিকে প্রতিবেশী ভারতের কলকাতায় বাংলাদেশের ভিসা সেবা স্বাভাবিক রয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত ভিসা কেন্দ্র থেকে ভারতীয় নাগরিকদের জন্য নিয়মিতভাবে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশের পর আগ্রহী যাত্রীরা সেবা নিতে আসছেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...