ট্রাম্পকে রক্তাক্ত বলে তীব্র আক্রমণ, জনগণকে ঐক্যের আহ্বান খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের বার্তা দিয়েছেন। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ইরানিদের রক্তে হাত রাঙানোর অভিযোগ আনেন। দেশে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য সরাসরি ট্রাম্প দায়ী, যার মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
খামেনি বলেন, ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণের পক্ষে কথা বললেও তার কর্মকাণ্ড তার বিপরীত। তিনি ইরানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে নিজ দেশের সংকট মোকাবিলায় মনোযোগ দিতে আমেরিকান প্রেসিডেন্টকে পরামর্শ দেন। একইসঙ্গে ওয়াশিংটনের স্বার্থে কাজ করা এবং দেশে ভাঙচুর চালানো ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

ইরানের তরুণ সমাজকে সম্বোধন করে খামেনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলেন, অহংকারী শাসকরা যেমন ফেরাউন বা সাবেক শাহদের মতো পতনের দিকে এগিয়ে যায়, ট্রাম্পও একই পরিণতি ভোগ করবেন। অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করা হলেও, সরকার আশা করছে জাতি এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পকে রক্তাক্ত বলে তীব্র আক্রমণ, জনগণকে ঐক্যের আহ্বান খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের বার্তা দিয়েছেন। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ইরানিদের রক্তে হাত রাঙানোর অভিযোগ আনেন। দেশে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য সরাসরি ট্রাম্প দায়ী, যার মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
খামেনি বলেন, ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণের পক্ষে কথা বললেও তার কর্মকাণ্ড তার বিপরীত। তিনি ইরানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে নিজ দেশের সংকট মোকাবিলায় মনোযোগ দিতে আমেরিকান প্রেসিডেন্টকে পরামর্শ দেন। একইসঙ্গে ওয়াশিংটনের স্বার্থে কাজ করা এবং দেশে ভাঙচুর চালানো ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

ইরানের তরুণ সমাজকে সম্বোধন করে খামেনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলেন, অহংকারী শাসকরা যেমন ফেরাউন বা সাবেক শাহদের মতো পতনের দিকে এগিয়ে যায়, ট্রাম্পও একই পরিণতি ভোগ করবেন। অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করা হলেও, সরকার আশা করছে জাতি এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…