ট্রাম্পের হাতে রক্ত, ইরানে ঐক্যের ডাক দিলেন আয়াতুল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:৩৫ এএম
ট্রাম্পের হাতে রক্ত, ইরানে ঐক্যের ডাক দিলেন আয়াতুল্লাহ

শুক্রবার (৯ জানুয়ারি) এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি সংঘাতে এক হাজারেরও বেশি ইরানি নিহতের জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করে তিনি বলেছেন, তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। একইসাথে দেশের অভ্যন্তরীন সংকটে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

খামেনি অভিযোগ করেন, ‘১২ দিনের যুদ্ধ’ নামক সংঘাতে সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানী এবং সামরিক কমান্ডাররাও প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আদেশ দেওয়ার কথা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট নিজেই দায় স্বীকার করেছেন। দেশের বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করেছেন যে, ওয়াশিংটনের মনোভাব জয় করতে এ ধরনের কাজ করা বিদেশি স্বার্থে সেবা দানের সামিল। ইতিহাস থেকে উদাহরণ টেনে তিনি ইঙ্গিত দিয়েছেন, ফেরাউন বা ইরানের সাবেক শাহদের মতো উদ্ধত শাসকদের পতন অনিবার্য এবং ট্রাম্পও একই পরিণতির মুখোমুখি হবেন।

ইরানের তরুণ সমাজকে উদ্দেশ্য করে এই শীর্ষ নেতা বলেন, ঐক্যই শত্রুপক্ষকে পরাজিত করার একমাত্র পথ। বহু আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প যদিও বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন, তবে কোনো নির্দিষ্ট বিরোধী দল বা ব্যক্তিকে আনুষ্ঠানিক সমর্থন দেননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...