বিক্ষোভ দমনে কঠোর খামেনি, ট্রাম্পকে নিশানা

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:১৪ এএম
বিক্ষোভ দমনে কঠোর খামেনি, ট্রাম্পকে নিশানা

দেশজুড়ে চলা বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, যার ফলে দেশটি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, চলমান আন্দোলনের মুখে ইসলামি প্রজাতন্ত্র এক চুলও পিছু হটবে না।

এই পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান কোনো ‘ভাড়াটে দালাল’কে সহ্য করবে না। একইসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। খামেনি অভিযোগ করেন, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ এবং ইরানি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসাকেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেখান থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন গ্রহণের প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চালু আছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...