খামেনির হুঁশিয়ারি: ট্রাম্পের হাতে রক্ত, পিছু হটবে না তেহরান

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৪:৩৯ এএম
খামেনির হুঁশিয়ারি: ট্রাম্পের হাতে রক্ত, পিছু হটবে না তেহরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র এক চুলও পিছু হটবে না। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্পের হাত রক্তে রাঙা।

দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় বিশ্বের সাথে দেশটির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, বিদেশিদের ভাড়াটে দালাল হিসেবে কাজ করা কাউকেই তেহরান কোনোভাবেই সহ্য করবে না।

অন্যদিকে, ভারতের কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসা কেন্দ্রটি স্বাভাবিকভাবেই চালু রয়েছে। সেখান থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন গ্রহণের কাজ নিরবচ্ছিন্নভাবে চালু আছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...