বিক্ষোভের জেরে ইরানে ইন্টারনেট বন্ধ, ট্রাম্পকে কটাক্ষ খামেনির
দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ইরান বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ভাষণে আয়াতুল্লাহ খামেনি জানান, বিদেশিদের ‘ভাড়াটে দালাল’ হিসেবে কাজ করা কোনো ব্যক্তিকেই ইরান সহ্য করবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, চলমান আন্দোলনের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়ে মন্তব্য করেন যে, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’।

বিশ্ব থেকে ডিজিটালভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লেও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। সরকারের এমন কঠোর অবস্থান ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষ করবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভের জেরে ইরানে ইন্টারনেট বন্ধ, ট্রাম্পকে কটাক্ষ খামেনির
দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ইরান বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ভাষণে আয়াতুল্লাহ খামেনি জানান, বিদেশিদের ‘ভাড়াটে দালাল’ হিসেবে কাজ করা কোনো ব্যক্তিকেই ইরান সহ্য করবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, চলমান আন্দোলনের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়ে মন্তব্য করেন যে, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’।

বিশ্ব থেকে ডিজিটালভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লেও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। সরকারের এমন কঠোর অবস্থান ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষ করবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…