বিক্ষোভের মুখে ইরান বিচ্ছিন্ন, ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি খামেনির

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১২:৪৮ এএম
বিক্ষোভের মুখে ইরান বিচ্ছিন্ন, ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি খামেনির

বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যার ফলে দেশটি বিশ্বের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কঠোর অবস্থান নিয়ে জানিয়েছেন, বিদেশি স্বার্থে কাজ করা কোনো ‘ভাড়াটে দালাল’ তেহরানকে নাড়া দিতে পারবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে খামেনি স্পষ্ট জানান, চলমান আন্দোলনের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তার হাত রক্তে রাঙা।

অন্যদিকে, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসাকেন্দ্রে আবেদন গ্রহণের কাজ স্বাভাবিকভাবে চলছে। গত বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখান থেকে ভারতীয়দের জন্য ভিসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...