বিজ্ঞাপন

খামেনির হুঁশিয়ারি ও ট্রাম্পকে কটাক্ষ, কলকাতায় ভিসা সেবা

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১২:৪৫ এএম
খামেনির হুঁশিয়ারি ও ট্রাম্পকে কটাক্ষ, কলকাতায় ভিসা সেবা

বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান। ফলে দেশটি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, বিদেশিদের ভাড়াটে দালাল হিসেবে কাজ করা কাউকেই তেহরান সহ্য করবে না। এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ বলে মন্তব্য করেছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়েছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধেও সোচ্চার হন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতীয় নাগরিকদের জন্য সুখবর হলো কলকাতায় বাংলাদেশ ভিসাকেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভ-এ অবস্থিত এই কেন্দ্রে নিয়মিতভাবে ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...