বিজ্ঞাপন

বিশ্ব সংবাদ: ইরানে ইন্টারনেট বন্ধ, কলকাতায় ভিসা সেবা চালু

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১২:০৩ এএম
বিশ্ব সংবাদ: ইরানে ইন্টারনেট বন্ধ, কলকাতায় ভিসা সেবা চালু

বিক্ষোভ দমনে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বিদেশি শক্তিগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

খামেনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই বিক্ষোভের মুখে পিছু হটবে না এবং বিদেশিদের ভাড়াটে দালাল হিসেবে কাজ করা তেহরান মেনে নেবে না। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্পের হাত রক্তে রাঙা।

বিজ্ঞাপন

এদিকে, আন্তর্জাতিক সংবাদের অন্যতম খবর হলো, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসা কেন্দ্রে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই কেন্দ্র থেকে ভারতীয়দের জন্য ভিসা আবেদনের সেবা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...