বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভ ও খামেনির হুঁশিয়ারি, চালু ভিসা কেন্দ্র

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ১১:২৭ পিএম
ইরানে বিক্ষোভ ও খামেনির হুঁশিয়ারি, চালু ভিসা কেন্দ্র

বিক্ষোভ দমনে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে ডিজিটাল বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সরকার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানান, বিদেশিদের হয়ে কাজ করা কাউকেই তারা সহ্য করবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্পের হাত রক্তে রাঙা। তবে চলমান আন্দোলনের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই পিছু হটবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে ভিসা আবেদনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এই কেন্দ্র থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...