পুতিনের বাসভবনে হামলার জেরে ইউক্রেনে ওরেশনিক
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে হামলার প্রতিশোধ নিতে গত শুক্রবার রাতভর ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই অভিযানে শতাধিক ড্রোনের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সক্ষমতাসম্পন্ন ও অত্যন্ত শক্তিশালী প্রায় এক ডজন ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের সূত্রে জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদের কাছে কাপুস্তিন ইয়ার রেঞ্জ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার সময় স্থানীয়রা বজ্রপাতের মতো বিকট শব্দ ও আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান। ক্রেমলিনের দাবি, রুশ ভাষায় হ্যাজেল গাছ থেকে নাম নেওয়া এই ‘ওরেশনিক’ একটি অত্যাধুনিক অস্ত্র, যা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। গত বছর রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেসের প্রধান সের্গেই কারাকায়েভ বলেছিলেন, ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্র সক্ষম।

রুশ সামরিক ব্লগারদের বরাত দিয়ে জানা গেছে, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপোতে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এর আগে ২০২৪ সালে দিনিপ্রো শহরে প্রথমবার এটি ব্যবহার করেছিল মস্কো। এদিকে, গত মাসে পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ন্যাটোর পূর্ব সীমান্তে তাদের দেশে ওরেশনিক মোতায়েন করা হয়েছে, যা বর্তমানে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাজ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পুতিনের বাসভবনে হামলার জেরে ইউক্রেনে ওরেশনিক
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে হামলার প্রতিশোধ নিতে গত শুক্রবার রাতভর ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই অভিযানে শতাধিক ড্রোনের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সক্ষমতাসম্পন্ন ও অত্যন্ত শক্তিশালী প্রায় এক ডজন ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের সূত্রে জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদের কাছে কাপুস্তিন ইয়ার রেঞ্জ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার সময় স্থানীয়রা বজ্রপাতের মতো বিকট শব্দ ও আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান। ক্রেমলিনের দাবি, রুশ ভাষায় হ্যাজেল গাছ থেকে নাম নেওয়া এই ‘ওরেশনিক’ একটি অত্যাধুনিক অস্ত্র, যা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। গত বছর রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেসের প্রধান সের্গেই কারাকায়েভ বলেছিলেন, ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্র সক্ষম।

রুশ সামরিক ব্লগারদের বরাত দিয়ে জানা গেছে, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপোতে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এর আগে ২০২৪ সালে দিনিপ্রো শহরে প্রথমবার এটি ব্যবহার করেছিল মস্কো। এদিকে, গত মাসে পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ন্যাটোর পূর্ব সীমান্তে তাদের দেশে ওরেশনিক মোতায়েন করা হয়েছে, যা বর্তমানে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাজ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…