ট্রাম্পের হাতে রক্ত: খামেনির তীব্র আক্রমণ ও দেশবাসীর প্রতি ঐক্যের ডাক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ইরানে সংঘটিত সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর দায় চাপান। খামেনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানিদের পক্ষে দাবি করলেও বাস্তবে তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত।
খামেনি বলেন, গত ১২ দিনের সংঘাতে সাধারণ নাগরিকের পাশাপাশি সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরাও নিহত হয়েছেন। ট্রাম্প নিজেই সংঘাতের আদেশ দেওয়ার কথা স্বীকার করেছেন বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি দেশের অভ্যন্তরে ‘দাঙ্গাবাজ’ ও ‘ভাঙচুরকারীদের’ বিরুদ্ধেও সতর্ক করে বলেন, ওয়াশিংটনকে খুশি করতে যারা জনসম্পত্তি নষ্ট করছে, জাতি তাদের মেনে নেবে না।

ইরানের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি নিজের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকুন। খামেনি ইতিহাসের দৃষ্টান্ত টেনে বলেন, অহংকারী শাসক ফেরাউন বা রেজা শাহদের মতো ট্রাম্পও একদিন পতনের মুখে পড়বেন। অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট সেবাও সীমিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের হাতে রক্ত: খামেনির তীব্র আক্রমণ ও দেশবাসীর প্রতি ঐক্যের ডাক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ইরানে সংঘটিত সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর দায় চাপান। খামেনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানিদের পক্ষে দাবি করলেও বাস্তবে তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত।
খামেনি বলেন, গত ১২ দিনের সংঘাতে সাধারণ নাগরিকের পাশাপাশি সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরাও নিহত হয়েছেন। ট্রাম্প নিজেই সংঘাতের আদেশ দেওয়ার কথা স্বীকার করেছেন বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি দেশের অভ্যন্তরে ‘দাঙ্গাবাজ’ ও ‘ভাঙচুরকারীদের’ বিরুদ্ধেও সতর্ক করে বলেন, ওয়াশিংটনকে খুশি করতে যারা জনসম্পত্তি নষ্ট করছে, জাতি তাদের মেনে নেবে না।

ইরানের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি নিজের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকুন। খামেনি ইতিহাসের দৃষ্টান্ত টেনে বলেন, অহংকারী শাসক ফেরাউন বা রেজা শাহদের মতো ট্রাম্পও একদিন পতনের মুখে পড়বেন। অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট সেবাও সীমিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…