রক্তে রাঙা হাতে ইরানি নিহত, ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার খামেনি

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৭:৩১ পিএম
রক্তে রাঙা হাতে ইরানি নিহত, ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে। দেশটিতে চলমান বিক্ষোভ ও সংঘাতের প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন। খামেনি জানান, নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সেনা কমান্ডার ও বিজ্ঞানীরাও রয়েছেন।

ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে খামেনি বলেন, যুদ্ধ বা সংঘাতের সময় আদেশ দেওয়ার কথা স্বীকার করে তিনি নিজের দায় স্বীকার করেছেন। এছাড়া ইরানের অভ্যন্তরে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের প্রতিও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তার মতে, ওয়াশিংটনের খুশি করতে জনসম্পত্তি নষ্ট করা বিদেশি স্বার্থে কাজ করার শামিল। ইরানিরা কখনো বিদেশিদের জন্য ভাড়াটে হিসেবে কাজ করবে না বলেও তিনি জানান।

ইরানের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, সম্মিলিত জাতি যেকোনো শত্রুকে ঠেকিয়ে দিতে সক্ষম। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরানের বিষয় নিয়ে মন্তব্য না করে যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট মেটানো উচিত তার। ইতিহাসের দৃষ্টান্ত টেনে খামেনি সতর্ক করেন, অহংকারী শাসক ফেরাউন বা রেজা শাহর মতো ট্রাম্পও একদিন ক্ষমতাচ্যুত হবেন। অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ইরানে বিক্ষোভ বাড়লে সরকার ইন্টারনেট সেবা সীমিত করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...