পুতিনের বাসভবনে হামলার জবাবে লভিভে রাশিয়ার শব্দের চেয়ে দ্রুত মিসাইল
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শব্দের চেয়ে অনেক দ্রুতগামী ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর রাতে পরিচালিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মস্কোর ভাষ্যমতে, ইউক্রেনের সামরিক ড্রোন কারখানা এবং মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে আঘাত হানতেই এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার দাবি, শব্দের চেয়ে ১১ গুণ বেশি গতিবিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত ২৯ ডিসেম্বর পুতিনের নভগোরোদ প্রদেশের বাসভবনে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। তবে রুশ সেনাবাহিনী দাবি করেছে, সেই সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছিল। অন্যদিকে, লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভয় জানিয়েছেন, শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এই রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার মতে, বর্তমানে পৃথিবীর কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই এর গতির কাছে টিকতে পারবে না। ইউক্রেন যুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো ব্যবহার করল মস্কো; এর আগে ২০২৪ সালের ২২ নভেম্বর প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পুতিনের বাসভবনে হামলার জবাবে লভিভে রাশিয়ার শব্দের চেয়ে দ্রুত মিসাইল
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শব্দের চেয়ে অনেক দ্রুতগামী ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর রাতে পরিচালিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মস্কোর ভাষ্যমতে, ইউক্রেনের সামরিক ড্রোন কারখানা এবং মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে আঘাত হানতেই এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার দাবি, শব্দের চেয়ে ১১ গুণ বেশি গতিবিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত ২৯ ডিসেম্বর পুতিনের নভগোরোদ প্রদেশের বাসভবনে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। তবে রুশ সেনাবাহিনী দাবি করেছে, সেই সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছিল। অন্যদিকে, লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভয় জানিয়েছেন, শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এই রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার মতে, বর্তমানে পৃথিবীর কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই এর গতির কাছে টিকতে পারবে না। ইউক্রেন যুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো ব্যবহার করল মস্কো; এর আগে ২০২৪ সালের ২২ নভেম্বর প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…