ইরানে অর্থনৈতিক সংকটে বিক্ষোভ, নিহত বেড়ে ৪২

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৬:৫১ পিএম
ইরানে অর্থনৈতিক সংকটে বিক্ষোভ, নিহত বেড়ে ৪২

অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া আন্দোলন এখন সরকার বিরোধী রূপ ধারণ করেছে। রাজধানী তেহরানসহ দেশটির ২৬টি প্রদেশের প্রায় ২২০টি স্থানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সারাদেশে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ করে দিয়েছে, যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ‘ডিজিটাল ব্ল্যাকআউট’ বলে অভিহিত করছেন।

ইরানি মুদ্রা রিয়ালের দরপতন যখন এক ডলারের বিপরীতে ১৪ লাখ টাকা ছাড়িয়ে যায়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। শুরুতে অর্থনীতির সংস্কার চাওয়া হলেও বর্তমানে বিক্ষোভকারীরা একনায়কতন্ত্রের অবসান ও রাজতন্ত্র প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। কিছু অঞ্চলে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সমর্থনেও শোনা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, গত ১২ দিনের সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন নিহত এবং দুই হাজার ২৭০ জনের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন।

বিক্ষোভের জেরে তেহরানের গ্র্যান্ড বাজারসহ প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই অস্থিরতার জন্য বিদেশি শক্তিকে দোষারোপ করলেও জনমনে ক্ষোভ কমছে না। এই পরিস্থিতিতে বিশ্বনেতারা ইরান সরকারকে সংযম দেখানোর আহ্বান জানালেও দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল ও উত্তপ্ত অবস্থায় রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...