ট্রাম্পের হুঁশিয়ারি, মেক্সিকোতে কার্টেলের বিরুদ্ধে স্থলপথে হামলা
ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে সামরিক হামলার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানান, মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, সমুদ্রপথে মাদক পাচারের ৯৭ শতাংশ তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন এবং এখন স্থলপথে অপারেশন পরিচালনা করা হবে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন প্রশাসন ওই জাহাজগুলোর সঙ্গে মাদক বাণিজ্যের সম্পৃক্ততার অভিযোগ করলেও তারা কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। এর আগে মাদক বিরোধী লড়াইয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ পদক্ষেপের কথা থাকলেও ট্রাম্পের একতরফা এই ঘোষণা নতুন উত্তেজনা তৈরি করেছে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট জানিয়েছেন, তার দেশের মাটিতে এমন কোনো হামলা হতে দেওয়া হবে না। মেক্সিকোর সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে দেশ পরিচালনার অধিকারের ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন কিছু ঘটবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের হুঁশিয়ারি, মেক্সিকোতে কার্টেলের বিরুদ্ধে স্থলপথে হামলা
ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে সামরিক হামলার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানান, মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, সমুদ্রপথে মাদক পাচারের ৯৭ শতাংশ তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন এবং এখন স্থলপথে অপারেশন পরিচালনা করা হবে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন প্রশাসন ওই জাহাজগুলোর সঙ্গে মাদক বাণিজ্যের সম্পৃক্ততার অভিযোগ করলেও তারা কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। এর আগে মাদক বিরোধী লড়াইয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ পদক্ষেপের কথা থাকলেও ট্রাম্পের একতরফা এই ঘোষণা নতুন উত্তেজনা তৈরি করেছে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট জানিয়েছেন, তার দেশের মাটিতে এমন কোনো হামলা হতে দেওয়া হবে না। মেক্সিকোর সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে দেশ পরিচালনার অধিকারের ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন কিছু ঘটবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…