জাতীয় ঐক্য ও শান্তি ফেরাতে ভেনেজুয়েলায় রাজবন্দি মুক্তি
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় রাজনৈতিক সংঘাত নিরসনে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির সরকার রাজবন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিরোধী দলের দুই শীর্ষ নেতা ৬২ বছর বয়সী এনরিক মারকেজ এবং বিয়াজিও পিলিয়েরি। ২০২৪ সালের নির্বাচনে সরকারবিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে সমর্থন করার কারণে তাদের আটক করা হয়েছিল। জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, রাজনৈতিক বন্দিদের পাশাপাশি বেশ কিছু বিদেশি নাগরিককেও দ্রুত মুক্তি দেওয়া হবে। স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েলসহ পাঁচজন স্প্যানিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় মানবাধিকার সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, দেশটিতে এখনও শতাধিক রাজনৈতিক বন্দি আটক রয়েছেন এবং বর্তমানে অতি সামান্য সংখ্যক লোককে ছাড়া হয়েছে। যদিও সরকার তাদের রাজবন্দি হিসেবে স্বীকার করে না, তবুও বিরোধী ও আন্তর্জাতিক মহল বরাবরই মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আসছে। মুক্তির এই প্রক্রিয়াকে ইতিবাচক বলে মনে করলেও মানবাধিকার কর্মীরা সতর্ক অবস্থান বজায় রেখেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জাতীয় ঐক্য ও শান্তি ফেরাতে ভেনেজুয়েলায় রাজবন্দি মুক্তি
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় রাজনৈতিক সংঘাত নিরসনে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির সরকার রাজবন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিরোধী দলের দুই শীর্ষ নেতা ৬২ বছর বয়সী এনরিক মারকেজ এবং বিয়াজিও পিলিয়েরি। ২০২৪ সালের নির্বাচনে সরকারবিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে সমর্থন করার কারণে তাদের আটক করা হয়েছিল। জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, রাজনৈতিক বন্দিদের পাশাপাশি বেশ কিছু বিদেশি নাগরিককেও দ্রুত মুক্তি দেওয়া হবে। স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েলসহ পাঁচজন স্প্যানিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় মানবাধিকার সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, দেশটিতে এখনও শতাধিক রাজনৈতিক বন্দি আটক রয়েছেন এবং বর্তমানে অতি সামান্য সংখ্যক লোককে ছাড়া হয়েছে। যদিও সরকার তাদের রাজবন্দি হিসেবে স্বীকার করে না, তবুও বিরোধী ও আন্তর্জাতিক মহল বরাবরই মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আসছে। মুক্তির এই প্রক্রিয়াকে ইতিবাচক বলে মনে করলেও মানবাধিকার কর্মীরা সতর্ক অবস্থান বজায় রেখেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…