ভেনেজুয়েলার বিশাল স্বর্ণ ও হীরার মজুদ, নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৪:২৯ পিএম
ভেনেজুয়েলার বিশাল স্বর্ণ ও হীরার মজুদ, নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

তেলের ভাণ্ডারে সমৃদ্ধ হলেও ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে আছে অপার সম্ভাবনার খনিজ সম্পদ। নিকোলাস মাদুরোকে আটকের পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির তেল শিল্প পুনর্গঠনের পাশাপাশি খনিজ খাতের বিকাশে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দেশটির ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তা পুনরুদ্ধারে কাজ করবে।

লাতিন আমেরিকার মধ্যে ভেনেজুয়েলার হাতেই রয়েছে সবচেয়ে বেশি সরকারি স্বর্ণের মজুদ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ১৬১ মেট্রিক টন স্বর্ণ থাকার পাশাপাশি ‘ওরিনোকো মাইনিং আর্ক’ অঞ্চলে আরও বিশাল অপ্রদর্শিত স্বর্ণের ভাণ্ডার রয়েছে। ২০১৮ সালের এক খনিজ প্রতিবেদন অনুযায়ী, সেখানে অন্তত ৬৪৪ মেট্রিক টন স্বর্ণের সন্ধান মিলেছে, যদিও সরকারি হিসাব মতে এই সংখ্যাটি তার চেয়েও অনেক বেশি। এছাড়াও দেশটির বিভিন্ন খনিতে প্রায় ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে।

তবে রাজনৈতিক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে এই সম্পদশালী খনিজ অঞ্চলগুলোর বড় অংশ এখন সশস্ত্র গোষ্ঠীদের দখলে। ট্রাম্প প্রশাসনের অঙ্গীকার, এই সম্পদগুলোকে অবৈধ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে আবারও বিশ্ববাজারের মূলধারায় নিয়ে আসা। এর মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুজ্জীবিত করার পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...