আলেপ্পোর নিরাপত্তায় তুরস্ক-সিরিয়া, অবৈধ অস্ত্রধারীদের উচ্ছেদের ডাক

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৩:২৯ পিএম
আলেপ্পোর নিরাপত্তায় তুরস্ক-সিরিয়া, অবৈধ অস্ত্রধারীদের উচ্ছেদের ডাক

সিরিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, বিশেষ করে আলেপ্পো নিয়ে আলোচনা করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোগান। গত শুক্রবার (৯ জানুয়ারি) এই ফোনালাপে দুই নেতা অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

কথোপকথনে এরদোগান তুরস্কের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার সমর্থন ব্যক্ত করে বলেছেন, যৌথ হুমকি মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা তার দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। তিনি জানান, সারা দেশে এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

আল-শারা জানিয়েছেন, আলেপ্পো শহর ও এর আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বজায় রাখা এবং পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করা সরকারের বর্তমান মূল চ্যালেঞ্জ। এদিকে, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এসডিএফ এবং ওয়াইপিজির মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রতি সহায়তার হাত বাড়িয়েছে তুরস্ক। গত মার্চের চুক্তি অনুযায়ী ওয়াইপিজিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...