যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্য বললেন পেত্রো, সামরিক হামলার হুমকি অব্যাহত
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র তাদের দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তা এখনও বাস্তব। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন অন্য রাষ্ট্রগুলোকে নিজেদের সাম্রাজ্যের অধীনস্থ বলে মনে করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মনোভাব বিপজ্জনক।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের সমালোচনা করে পেত্রো মার্কিন আইস এজেন্টদের আচরণের সঙ্গে ‘নাৎসি ব্রিগেড’-এর তুলনা করেছেন। এর আগে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটকের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প যখন কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন, তখন পেত্রো তার তীব্র নিন্দা জানান। এছাড়া ট্রাম্প তাকে উদ্দেশ্য করে দেওয়া ‘নিজের পিঠ বাঁচিয়ে চলা’র পরামর্শও তিনি প্রত্যাখ্যান করেছেন।

গত বুধবার দুই নেতার মধ্যে টেলিফোনালাপ হওয়ার পর ট্রাম্প হোয়াইট হাউজে পেত্রোর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন এবং একে বড় সম্মান বলে উল্লেখ করেছিলেন। তবে বৃহস্পতিবার পেত্রোর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের তেমন কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্য বললেন পেত্রো, সামরিক হামলার হুমকি অব্যাহত
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র তাদের দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তা এখনও বাস্তব। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন অন্য রাষ্ট্রগুলোকে নিজেদের সাম্রাজ্যের অধীনস্থ বলে মনে করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মনোভাব বিপজ্জনক।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের সমালোচনা করে পেত্রো মার্কিন আইস এজেন্টদের আচরণের সঙ্গে ‘নাৎসি ব্রিগেড’-এর তুলনা করেছেন। এর আগে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটকের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প যখন কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন, তখন পেত্রো তার তীব্র নিন্দা জানান। এছাড়া ট্রাম্প তাকে উদ্দেশ্য করে দেওয়া ‘নিজের পিঠ বাঁচিয়ে চলা’র পরামর্শও তিনি প্রত্যাখ্যান করেছেন।

গত বুধবার দুই নেতার মধ্যে টেলিফোনালাপ হওয়ার পর ট্রাম্প হোয়াইট হাউজে পেত্রোর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন এবং একে বড় সম্মান বলে উল্লেখ করেছিলেন। তবে বৃহস্পতিবার পেত্রোর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের তেমন কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…