জার্মান প্রেসিডেন্টের সতর্কবার্তা, বিশ্ব ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম
জার্মান প্রেসিডেন্টের সতর্কবার্তা, বিশ্ব ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বুধবার গভীর রাতে বার্লিনে মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির জোরালো সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড পুরো বিশ্ব শান্তি ও বিশ্বব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টেইনমায়ার স্পষ্ট ভাষায় জানান, বৈশ্বিক গণতন্ত্র এখন এমন এক আক্রমণের মুখোমুখি যা এর আগে কখনো দেখা যায়নি।

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষাপট টেনে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড় শক্তিগুলো যখন ছোট দেশগুলোকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে মনে করে, তখন তা বিশ্বব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক রাজনীতিকে যেন এমন কোনো স্থানে পরিণত হতে না দেওয়া হয়, যেখানে নীতিহীন শক্তিগুলো ইচ্ছেমতো যা খুশি দখল করে নিতে পারে।

স্টেইনমায়ারের এই বক্তব্যের মধ্য দিয়ে জার্মানিতে মার্কিন বিরোধী মনোভাব আরও স্পষ্ট হয়েছে। পাবলিক ব্রডকাস্টার এআরডি’র এক জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ জার্মান নাগরিক এখন আমেরিকাকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বিশ্বাস করেন না। অন্যদিকে, ন্যাটোর শক্তিশালী সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে ৬৯ শতাংশ মানুষ গভীর উদ্বেগে রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...