দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রী আটক
সামরিক বাহিনীর কেনাকাটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে মালেশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানতানকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। একই মামলায় তার দুই স্ত্রীকেও আটক করা হয়েছে। গ্রেফতারের পর রিমান্ডের আবেদন করতে তাদের আদালতে হাজির করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের কারণে গত ডিসেম্বরে তদন্ত শুরু হলে হাফিজউদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এমএসিসির প্রধান আজম বাকি জানিয়েছেন, এই মামলার সঙ্গে জড়িত প্রায় ২৪ লাখ রিঙ্গিত (৫ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। একজন ব্যক্তি অর্থ স্থানান্তরের সময় আটক হন।

এই প্রক্রিয়ায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে এমএসিসির ভ্যানে করে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে এখনও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন কমিশন কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রী আটক
সামরিক বাহিনীর কেনাকাটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে মালেশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানতানকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। একই মামলায় তার দুই স্ত্রীকেও আটক করা হয়েছে। গ্রেফতারের পর রিমান্ডের আবেদন করতে তাদের আদালতে হাজির করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের কারণে গত ডিসেম্বরে তদন্ত শুরু হলে হাফিজউদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এমএসিসির প্রধান আজম বাকি জানিয়েছেন, এই মামলার সঙ্গে জড়িত প্রায় ২৪ লাখ রিঙ্গিত (৫ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। একজন ব্যক্তি অর্থ স্থানান্তরের সময় আটক হন।

এই প্রক্রিয়ায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে এমএসিসির ভ্যানে করে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে এখনও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন কমিশন কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…