ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ১২:২৯ পিএম
ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এসে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন সফররত মাচাদোর সাথে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ বা আলোচ্যসূচি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে। এরই মধ্যে ট্রাম্পের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। এটি হলে তা হবে দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক। গত অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার জেতার পর থেকেই মাচাদো ও ট্রাম্পের মধ্যে কোনো আলাপচারিতা হয়নি বলে জানা গেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার প্রচুর তেল সম্পদের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন বিভিন্ন কোম্পানি দেশটির তেল খাতে বিনিয়োগ করে এটিকে পুনর্গঠনে সহায়তা করবে। বর্তমানে মাদুরো গ্রেফতারের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক পটভূমি নিয়ে দেশটিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...